বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়
বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়

গোলাপগঞ্জ সোসাইটির বার্ষিক বনভোজন

নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নগরের এস্টোরিয়া পার্কে ইস্ট রিভার সংলগ্ন এলাকায় ৮ আগস্ট এই আয়োজন করা হয়। নিউইয়র্কের বিভিন্ন এলাকাসহ নিউজার্সি ও পেনসিলভানিয়া থেকে সিলেটের গোলাপগঞ্জ এলাকার লোকজন ছুটে আসেন বনভোজনে।

করোনা মহামারির তাণ্ডব পেরোনো নগরে ডেলটা ভাইরাসের উৎকণ্ঠা বিরাজ করলেও উন্মুক্ত উদ্যানের জনসমাগমে সবাইকে স্বাস্থ্য সতর্কতা মেনে উপস্থিত থাকতে দেখা যায়। দুপুরে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। গোলাপগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দসহ জনসমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

দিনভর নানা ক্রীড়ানুষ্ঠান, কবিতা ও সংগীতে ব্যতিক্রমী সব আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

সোসাইটির সভাপতি হেলিম আহমদ বলেন, গোলাপগঞ্জ সোসাইটি প্রতি বছর গোলাপগঞ্জবাসীদের নিয়ে বার্ষিক মিলনমেলা, বনভোজনের আয়োজন করে থাকে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এবারেও জড়ো হয়েছেন গোলাপগঞ্জবাসী। পাশাপাশি প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী অনেকের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তিনি গোলাপগঞ্জ সোসাইটির মুক্তারুল ইসলাম, ফয়সল আহমদ, মিছবাহ আহমদ, ফয়েজ আহমেদ চৌধুরী, এনাম উদ্দিন, আবুল কালাম, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও সাইফুল্লাহ সেবুলকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

সংগঠনের অন্যতম উপদেষ্টা ফরহাদ আহমদ চৌধুরী শারীরিক অসুস্থতা সত্ত্বেও নিজ হাতে বানিয়ে শিশুদের জন্য তাদের প্রিয় আমেরিকান খাবার নিয়ে উপস্থিত হয়েছিলেন এস্টোরিয়া পার্কের বনভোজনে। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সাবেরা চৌধুরী ও সংগঠক শিউলি আহমেদ ঝালমুড়ি দিয়ে সবাইকে আপ্যায়ন করেন।

র‌্যাফল ড্রর প্রথম পুরস্কারের স্পনসর জুনেদ খান, দ্বিতীয় পুরস্কারের স্পনসর কবির চৌধুরীসহ ১১টি মূল্যবান পুরস্কারের অনুদান দাতাদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সভাপতি হেলিম আহমেদ।

বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল ঢাকা থেকে নিউইয়র্কে সদ্য আগত শিল্পী মারিয়া মারিয়ম ও শাহ মাহবুবের পরিবেশনা।

বনভোজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী, ইব্রাহীম চৌধুরী, আবদুর রহিম বাদশাহ, শেখ আতিক, আবদুল হাসিব, রহমান মাহবুব, শামীম সিদ্দিকী, রাজীয়া নাজমী, মুজিবুল হক, আবু চৌধুরী, মনিজা রহমান, মনীষা তৃষা, জেবুন্নেসা জ্যোৎস্না, তাজনুর চৌধুরী, আবদুস সহীদ, শাহীনা নাজনীন, মুজিবুল হক, রোকেয়া দীপা, সায়ান সিদ্দীক, ফকু চৌধুরী, শান্তনু সাজ্জাদ, শামস চৌধুরী, আলী রিয়াজী প্রমুখ।