
টয়লেট ব্যবহারের পর টিস্যুর চেয়ে পানি ব্যবহার করা স্বাস্থ্যকর। আমেরিকান বিজ্ঞানীরা সম্প্রতি এই তথ্য জানিয়েছেন।
নিউইয়র্ক সিটির রেকটাল সার্জন ইভান গোল্ডস্টেইন বলেছেন, টয়লেট ব্যবহারের পরে নিজেকে পরিষ্কার করার জন্য পানি দিয়ে ধোয়া আসলেই আদর্শ উপায়। পানি ও সাবান ব্যবহার করলে পুরো পরিষ্কার হয়। এরপর টিস্যু দিয়ে মুছলে কাজটি শেষ হয় এবং নিজেকে পরিচ্ছন্ন ও সতেজ বোধ করতে সাহায্য করে। শুধুমাত্র টিস্যু ব্যবহার করলে আঘাতের সৃষ্টি হতে পারে।
ইভান আরও বলেছেন, কেবল টিস্যু ব্যবহার করে পশ্চাৎদেশ মুছলে ক্ষত হতে পারে। এ স্থানের চামড়া অনেক নাজুক।
এশীয়রা সব সময় টয়লেট ব্যবহারের পর পানি ব্যবহার করে। পশ্চিমারা এখনো পানির ব্যবহার রপ্ত করেনি। তবে দেরিতে হলেও তারা এখন পানি ব্যবহারের সুবিধা উপলব্ধি করছে। টয়লেট পেপার ব্যবহারের ক্ষতিও অনুধাবন করতে পারছে।
হেমোরোহাইডেকটমি করে আসা রোগীদের ওপর ২০০৯ সালের সমীক্ষায় দেখা গেছে, পানি ব্যবহার করা আরও সুবিধাজনক এবং সন্তোষজনক।
২০১১ সালে অন্য একটি সমীক্ষায় দেখা গেছে, বিডেটস থেকে পানির চাপ অ্যানোরেক্টাল রোগের কারণে মলদ্বারে ক্রমবর্ধমান চাপ থেকে ব্যথা হ্রাস করতে সহায়তা করে। এভাবে মলদ্বারে যাদের সমস্যা এ প্রক্রিয়াটি তাদের সহায়তা করে।
বিডেটস সম্পর্কিত সব গবেষণা যদিও ইতিবাচক নয়। ২০১০ সালে জাপানের নারীদের ওপর করা একটি সমীক্ষায় দেখা গেছে, ঘন ঘন বিডেট ব্যবহারের ফলে যোনিতে স্বাভাবিক ব্যাকটেরিয়া উৎপন্ন বাধাগ্রস্ত হতে পারে এবং সংক্রমণ হতে পারে।
নিজেকে পরিষ্কার করার জন্য টয়লেট পেপার ব্যবহার করার অর্থ প্রচুর টয়লেট পেপার ব্যবহার করা। আমেরিকানরা গড়ে সপ্তাহে তিনটি রোল টিস্যু ব্যবহার করে। যদিও পুরো দেশটি বছরে প্রায় ৩৬.৫ বিলিয়ন টয়লেট পেপার রোল ব্যবহার করে। টিস্যু পেপারের একটি রোল তৈরি ১৪০ লিটার পানি দরকার হয়।