
নিউইয়র্ক নগরের ব্রঙ্কসের কয়েকটি সংস্থার উদ্যোগে থ্যাঙ্কসগিভিং দিবস উপলক্ষে ২৬ নভেম্বর দুপুরে স্থানীয় জনগণের মধ্যে বিনা মূল্যে গরম খাবার ও স্ন্যাক্স বিতরণ করা হয়েছে।
ভারতী ফাউন্ডেশন, মজুমদার ফাউন্ডেশন, ৪৩ পিসিটি এবং স্থানীয় অ্যাসেম্বলিম্যান লুই সেপুলভেদা আয়োজিত ওই খাদ্য বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ প্রসঙ্গে স্থানীয় বোর্ড সদস্য ও আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, সমাজের পেছনে পড়া জনগোষ্ঠীর দিকে তাকিয়ে দেখার জন্য এ ধরনের কর্মসূচি একটি ভালো দৃষ্টান্ত।
ব্রঙ্কসে এটি ছিল দ্বিতীয়বারের মতো খাদ্য বিতরণ কর্মসূচি। গত বছরও একই স্থানে স্থানীয় অ্যাসেম্বলিম্যান লুই সেপুলভেদার কার্যালয়ের সামনে খাদ্য বিতরণ করা হয়েছিল।