নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা) স্থান পরিবর্তন করছে। বাংলাদেশি কমিউনিটির চাহিদার কথা বিবেচনা করে আরও বিস্তৃত পরিসরকে নিজেদের ঠিকানা করে নিয়েছে বাফা। এ উপলক্ষে ৯ আগস্ট সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
২০১০ সাল থেকে নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে বাফার যাত্রা শুরু। বাফার প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরিদা ইয়াসমিনের সুযোগ্য তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি আজ বড় একটি অবস্থানে এসে পৌঁছেছে। ব্রঙ্কসে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করা প্রতিষ্ঠানটি স্থানীয় বাংলাদেশিদের সহযোগিতায় একটি সমৃদ্ধ জায়গায় এসে পৌঁছেছে। এ অবস্থায় বাফার ঠিকানা পরিবর্তন করে ২১৭২, স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, এনওয়াই ১০৪৬২—ঠিকানায় নেওয়া হচ্ছে। এ উপলক্ষে উক্ত স্থানে ৯ আগস্ট সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে নিউইয়র্কের সব সাংস্কৃতিক কর্মীকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বাফার সভাপতি ফরিদা ইয়াসমিন (৩৪৭-৩৮৭-৭৮৯৭)।