
নিউইয়র্কে পাতালরেলের স্টেশন থেকে পরপর দুই দিনে দুই গৃহহীনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই দুই গৃহহীনের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশ তদন্ত করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১ মে এমটিএর সি লাইনে ১৬৮ স্ট্রিটের ওয়াশিংটন হাইটস স্টেশন থেকে প্রথমে একজনের লাশ উদ্ধার করা হয়। এর ঠিক এক দিন পরেই ২ মে ভোরে ফোর লাইনের ব্রুকলিনের ইউটিকা অ্যাভিনিউ স্টেশন থেকে আরেকজন গৃহহীনের লাশ উদ্ধার করা হয়।