অন্যান্য বছরের মতো এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে যাচ্ছে। এ উপলক্ষে জোটের উদ্যোগে কর্মসূচি শুরু হবে ১৩ ডিসেম্বর বুধবার রাত ১১টায় জ্যাকসন হাইটস্-এর ৭৩ স্ট্রিটের খামার বাড়ির সম্মুখ সড়ক থেকে।
রাত ১২টা ১ মিনিটে প্রদীপ প্রজ্বলন ও আলোক শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হবে।