যুক্তরাষ্ট্রের একটি স্কুলে নির্বিচারে গুলি চালিয়েছে এক ছাত্র। এতে অন্তত ছয়জন আহত হয়েছে। এরপর ওই ছাত্র নিজেও আত্মহত্যা করে। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ওয়াশিংটনের মেরিসভিল-পিলচাক হাইস্কুলে এ ঘটনা ঘটে। আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে সিয়াটল টাইমস জানায়, স্কুলের ক্যাফেটেরিয়ায় ঢুকে একটি টেবিলের ওপর দাঁড়িয়ে সে গুলি করে। আহতদের মধ্যে অন্তত তিনজন শিক্ষার্থী ও একজন শিক্ষক। ঘটনার পর কর্তৃপক্ষ স্কুলটি বন্ধ ঘোষণা করেছে। তবে বন্দুকধারী ছাত্রের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এএফপি