নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় ট্যাক্সিক্যাব চালকদের টার্গেট করে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। গত ২৭ জুন পৃথক তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘঠেছে। ওইসব ঘটনায় পুলিশ ছিনতাইকারীদের ছবি প্রকাশ করেছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ জুন ছিনতাইকারী একজন অফ ডিউটি ট্যাক্সিক্যাব চালকের টাকা–পয়সা এবং সেলফোন ছিনিয়ে নিয়ে গেছে। অন্য দুইটি ঘটনায় ছিনতাইকারী যাত্রীবেশে হাত উঠিয়ে গাড়ি থামায়। গাড়িতে ওঠার পর চালকের গলায় হাত পেঁচিয়ে শ্বাসরোধ করে ক্যাশ ছিনিয়ে নিয়ে নেয়।
এসব ছিনতাইয়ের ঘটনায় ১৩ বছরের এক বালককে ইতিমধ্যে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ছিনতাইয়ে জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে। কারও কাছে এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে ১-৮০০-৫৭৭-৮৪৭৭ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধে জানিয়েছে পুলিশ।