মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হোটেল বেল্লাজির সামনের ফুটপাতে সন্ধ্যা হলেই রং, পেনসিল ও কাগজ নিয়ে বসেন লেরিম নামের এই ব্যক্তি। হাতে সমস্যা থাকায় মুখের মাধ্যমে অন্যর মুখচ্ছবি আঁকেন মাত্র ১৫ মিনিটেই। এর বিনিময়ে ‘টিপস’ বা ‘সাহায্য’ নেন। আর তা দিয়েই চলে তাঁর জীবন। ছবিগুলো সম্প্রতি তুলেছেন ইউসুফ সা’দ।

নিজেদের ছবি আঁকাতে বসেছেন এই দুই নারী।
ছবি আঁকতে শুরু করে দিয়েছেন লেরিম।
টেবিলে রাখা বোর্ডে আহ্বান জানানো হচ্ছে পথচারীদের।
সড়কের পাশে চেয়ারে বসেই ছবি আঁকছেন লেরিম।