মাসের শেষ শুক্রবার আজ ৩০ আগস্ট সন্ধ্যা ৭টায় সাহিত্য একাডেমির ১০৫তম মাসিক সাহিত্য আসর বসছে। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এ সাহিত্য আসর বসছে।
স্বরচিত লেখা থেকে পাঠ ছাড়াও এবারের আসরে নানা বিষয়ে কথা হবে; থাকবে বই বিনিময়ও। সাহিত্য একাডেমির পক্ষ থেকে আসরে সবার উপস্থিতি কামনা করেছেন মোশাররফ হোসেন।