মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি (ডানে)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি (ডানে)

মামদানির কি ট্রাম্পের সমকক্ষ প্রতিদ্বন্দ্বী

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে 'কমিউনিস্ট' আখ্যা দিয়ে ফেডারেল তহবিল বন্ধের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট সমাজতন্ত্রী মামদানিও ট্রাম্পের মতোই কৌশল দেখাচ্ছেন। বিজয়ী ভাষণে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আওয়াজটা বাড়িয়ে দিন!' রিপাবলিকানদের জন্য সতর্কবার্তা দিয়ে স্টিভ ব্যানন বলেন, 'তাঁদের সামনে এখন সত্যিকারের যোদ্ধা এসেছেন।' তবে নিউইয়র্কের উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন মামদানি।