মার্কিন যুদ্ধজাহাজের ১৫০ গজের মধ্যে ইরানি নৌকা, কী বলছে যুক্তরাষ্ট্র

ইরানি নৌ জাহাজ
ছবি: এএফপি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নেভির (আইআরজিসিএন) একটি নৌকা হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজগুলোর খুব কাছে চলে এসেছিল। পরে শ্রবণযোগ্য সতর্কতা সংকেত বাজিয়ে এবং লেজার রশ্মি ব্যবহার করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। খবর রয়টার্সের।

গতকাল মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ শাখার নৌকাটি মার্কিন যুদ্ধজাহাজের ১৫০ গজের মধ্যে চলে এসেছিল। ৫ ডিসেম্বর ওই আন্তর্জাতিক পানিসীমা দিয়ে নিয়মিত টহলের সময় এ ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসিএন–এর এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পেশাদার ও নিরাপদ সামুদ্রিক আচরণসংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ডের লঙ্ঘন। এতে হিসাব–নিকাশে ভুল হওয়ার এবং সংঘর্ষ বেঁধে যাওয়ার ঝুঁকি থাকে।