ইতিহাসের এই দিনে: বিলুপ্ত হয় দাসপ্রথা

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৮ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

শিল্পীর তুলিতে দাসপ্রথা
প্রতীকী ছবি: রয়টার্স

সময়টা ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়। এর মধ্য দিয়ে বাতিল হয়ে যায় আলোচিত-সমালোচিত দাসপ্রথা।

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

১৮ ডিসেম্বর—আন্তর্জাতিক অভিবাসী দিবস। ২০০০ সাল থেকে প্রতিবছর দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের পর দিবসটি উদ্‌যাপন করা শুরু হয়।

৭৩৮ দিন গাছে বসবাস

মার্কিন অধিকারকর্মী জুলিয়া ‘বাটারফ্লাই’ হিল ক্যালিফোর্নিয়ায় একটি রেডউডগাছে ৭৩৮ দিন কাটান। এরপর ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর গাছ থেকে নামেন তিনি। বৃক্ষনিধনের প্রতিবাদ হিসেবে তিনি গাছের ওপর এতগুলো দিন কাটান। যে গাছে জুলিয়া ছিলেন, সেটার নাম দিয়েছিলেন ‘লুনা’।

স্টিভেন স্পিলবার্গের জন্মদিন আজ

অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ

হলিউডের আলোচিত পরিচালক ও প্রযোজক স্টিফেন স্পিলবার্গ। ‘জুরাসিক পার্ক’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’সহ অনেক সাড়াজাগানো চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। আজ অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গের জন্মদিন। ১৯৪৬ সালের ১৮ ডিসেম্বর তাঁর জন্ম।