সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৬ অক্টোবর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে দিয়েছিল পুলিশই

ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজা
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে রাজা ওরফে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে ঢাকার তাঁতীবাজার এলাকায় পিচ্চি রাজাকে দায়িত্বরত পুলিশ সদস্যরাই প্রিজন ভ্যান থেকে ছেড়ে দেন। বিস্তারিত পড়ুন...  

২

ছাত্রদল কি ইতিহাস থেকে শিক্ষা নেবে?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা–কর্মীদের হামলায় সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। রোববার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে
ছবি : ভিডিও থেকে নেওয়া

রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ছাত্রদলের নেতা-কর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাতে দেখা যায়। বিস্তারিত পড়ুন...

৩

ফ্লাইদুবাইয়ের পাইলট কথা বললেন নেতানিয়াহুর সঙ্গে, নতুন কী তথ্য জানালেন তাঁকে

পাইলট স্মিথ মছার। গত বুধবার ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ বিধ্বস্ত করার কথিত চেষ্টার সময় সহকর্মীর ছুরিকাঘাতের শিকার হন তিনি। এরপরও যাত্রীদের প্রাণ বাঁচানোয় ইসরায়েল ও ভারতের নেতারা তাঁকে বীর হিসেবে অভিহিত করেছেন। তারিখ উল্লেখ না থাকা এ ছবিতে তাঁকে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। ছবিটি ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়
ছবি: ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়/রয়টার্স

ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের উড়োজাহাজ ধ্বংস করার আপাতচেষ্টা ব্যর্থ করতে সাহায্য করা ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মছার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এ সময় ককপিটের সেই উত্তেজনাকর মুহূর্তগুলো সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবাজ নেতানিয়াহুর কাছে তিনি নতুন কিছু তথ্য প্রকাশ করেছেন বলে দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

৪

মেসির শেষ ম্যাচে যে কারণে থাকতে পারছেন না দিবালা ও মলিনা

রোমার দুই খেলোয়াড় পাওলো দিবালা ও নাহুয়েল মলিনা
এক্স

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ। এমন একটি মুহূর্তের সাক্ষী না হয়ে কি পারেন পাওয়া দিবালা ও নাহুয়েল মলিনা! দুজনের একজনও এবারের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দলে ডাক পাননি। কিন্তু মনুমেন্তালে মেসির এই বিদায়ী ম্যাচে তাঁরা আমন্ত্রিত ছিলেন তাঁদের অন্য সব সতীর্থের মতোই। বিস্তারিত পড়ুন...

৫

প্রেম–বিয়ে থেকে বিচ্ছেদ, প্রীতম–শেহতাজের সম্পর্কের নয় বছর

বাহবার্ষিকীর মাত্র ২৫ দিন আগে প্রীতম–শেহতাজের বিচ্ছেদের ঘোষণা অনেককেই বিস্মিত করেছে। কোলাজ

একটি গানের মিউজিক ভিডিও থেকে শুরু। প্রথমে পরিচয়, তারপর ভালো লাগা, প্রেম—আর সেই প্রেমকে কয়েক বছর আড়ালে রেখে বিয়ের ঘোষণা। প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের প্রেমকাহিনি ছিল অনেকটাই ব্যক্তিগত। ২০২২ সালে যখন তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে, তখন অনেকের কাছেই সেটি ছিল চমক। কারণ, তারকা হয়েও তাঁরা সম্পর্কটি দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি। বিস্তারিত পড়ুন...