সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

২০ হাজার বৈধ অস্ত্র জমা পড়েনি

সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সব বৈধ আগ্নেয়াস্ত্র জমা পড়েনি। জমা না পড়া অস্ত্রের সংখ্যা ২০ হাজার ২৮৮, শতাংশের হিসাবে ৪২। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও শান্তিপূর্ণ করার অংশ হিসেবে লাইসেন্সকৃত এসব জমা দিতে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। বিস্তারিত পড়ুন...

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে ৭৪ লাখ টাকা ছিল বলে জানিয়েছে পুলিশ। ভোটের আগের দিন বুধবার বেলা ১১টার দিকে টাকাসহ তাঁকে আটক করা হয়। বিস্তারিত পড়ুন...

জামায়াত সমর্থনে জোয়ার বা হাইপ, ’৯১-এর পুনরাবৃত্তির আলাপ ও বাস্তবতা

খুলনায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। খুলনা সার্কিট হাউস মাঠে
ছবি: সাদ্দাম হোসেন

সপ্তাহ দুয়েক আগে চট্টগ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে একজন বিএনপি নেতার সঙ্গে দেখা হলো। উপজেলা পর্যায়ের একজন ত্যাগী নেতা। একসময় স্থানীয় নির্বাচনও করেছিলেন। এবারের নির্বাচনে জামায়াতের সম্ভাবনা কেমন জানতে চাইলাম। বিস্তারিত পড়ুন...

যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হয়ে কি ইতিহাস গড়তে পারবেন শাবানা মাহমুদ

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ
ছবি: রয়টার্স

স্টারমারের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে এখন লেবার পার্টির শীর্ষ পর্যায়ের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। যদি কোনো কারণে দলের নেতৃত্বের লড়াই শুরু হয়, তবে তিনি হতে পারেন পরবর্তী কান্ডারি। আর এটি বাস্তবে রূপ নিলে এক অনন্য ইতিহাস গড়বেন তিনি; হবেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী। বিস্তারিত পড়ুন...

‘পাকিস্তান অলআউট বাংলাদেশের জন্য কাজ করেছে’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম
প্রথম আলো

টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া, পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা—সব মিলিয়ে গত কিছুদিন বেশ টালমাটালই ছিল বিশ্ব ক্রিকেট। সংকটের সমাধানে হঠাৎ নাটকীয়ভাবে লাহোর উড়ে গিয়েছিলেন আমিনুল ইসলাম। সেখানে পিসিবি ও আইসিসির সঙ্গে রুদ্ধশ্বাস আলোচনায় যোগ দিয়েছেন বিসিবি সভাপতি। শেষ পর্যন্ত কীভাবে কাটল অনিশ্চয়তার মেঘ, প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গতকাল আমিনুল বলেছেন সেই গল্প। বিস্তারিত পড়ুন...