সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার সারা দিন প্রথম আলো অনলাইনের শীর্ষ কয়েকটি খবর তুলে ধরার জন্য এ আয়োজন। সাপ্তাহিক সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন খবরগুলোতে:

১

সমঝোতার সম্ভাবনা নেই, সংঘাতের শঙ্কা

রাজনীতিতে সমঝোতার সম্ভাবনা নেই, শঙ্কা এখন সংঘাতের
ছবি: প্রথম আলো

পাল্টাপাল্টি কর্মসূচি দুই দলকে রাজপথে মুখোমুখি অবস্থানে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগ যদি আবারও একচেটিয়া নির্বাচনের দিকে এগোয়, তাহলে রাজনীতিতে অবিশ্বাস বেড়ে যাবে এবং কমে যাবে সমঝোতার সম্ভাবনা। বিস্তারিত পড়ুন...

২

ছাত্রলীগের ‘নির্যাতনের’ শিকার দুই ছাত্র আইসিইউতে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখা ছাত্রলীগের ‘নির্যাতনের’ শিকার শিক্ষাপ্রতিষ্ঠানটির দুই ছাত্রকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

৩

ডিসেম্বরে নির্বাচন, বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ফাইল ছবি

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বিস্তারিত পড়ুন...

৪

সালাউদ্দিনের ‘মাথাছাড়া’ মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটাররা

কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন
ছবি: শামসুল হক

‘স্যার এটা কী বললেন!’—কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মন্তব্যে হতবাক এক ক্রিকেটারের প্রতিক্রিয়া। বিস্তারিত পড়ুন...

৫

কোচের চেয়েও বাফুফে কর্মকর্তাদের মঞ্চে ওঠা যখন গুরুত্বপূর্ণ

গোলকিপার কোচ মাসুদ ও রুপনা চাকমা। বাংলাদেশের জয়ের পর
ছবি: সংগৃহীত

ফাইনাল শেষে শামসুন্নাহার, রুপনা চাকমারা যখন ট্রফি জয় উদ্‌যাপন করছিলেন, তখন নীরবেই মাঠ ছেড়ে যান গোলকিপার কোচ মাসুদ আহমেদ। অথচ গতকাল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে কমলাপুর স্টেডিয়ামের ডাগআউটে সারাক্ষণ তিনি প্রধান কোচ গোলাম রব্বানীর পাশেই ছিলেন! বিস্তারিত পড়ুন...

৬

সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ায় বড়শিতে ধরা পড়ছে বড় বড় বোল মাছ

১২ কেজি ওজনের বোল মাছ হাতে জেলে রফিক আলম।বৃহস্পতিবার সকালে সেন্ট মার্টিনের পূর্ব পাড়ায়
ছবি: প্রথম আলো

সেন্ট মার্টিনে ভ্রমণে আসা পর্যটকের কাছে বোল মাছের চাহিদা বেশ। বর্তমানে সেন্ট মার্টিনে প্রতি কেজি বোল মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। স্থানীয় হোটেল-রেস্তোরাঁগুলোতে ১ কেজি ওজনের বোল মাছ গ্রিল করে খেতে গেলে গুনতে হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। বিস্তারিত পড়ুন...

৭

এমবাপ্পের পর এবার ছিটকে যাওয়ার শঙ্কায় মেসিও

চোটে পড়েছেন মেসি
ছবি: রয়টার্স

পিএসজির জন্য নতুন দুশ্চিন্তা, বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এবার লিওনেল মেসিকেও না পাওয়ার শঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোট নাকি ছিটকে দিচ্ছে আর্জেন্টাইন মহাতারকাকে। মেসির চোটে পড়ার খবর দিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম লে’কিপ। বিস্তারিত পড়ুন...

৮

‘আমি কারও সঙ্গে নেই, বালুই আমার সঙ্গী’

সঙ্গে কে? এমন প্রশ্নে ভাবনা বললেন, ‘আমি কারও সঙ্গে নেই। বালুই আমার সঙ্গী।’
ছবি: সংগৃহীত

বইমেলায় থাকার কথা ছিল অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। সেদিকে না গিয়ে হঠাৎই ছুট দিলেন কক্সবাজারে। গমনের হেতু শুটিং নাকি ঘোরাঘুরি, সেটা এখনই বলতে চান না। সময় কাটছে কার সঙ্গে, সেটাও বলতে নারাজ এই অভিনেত্রী। বিস্তারিত পড়ুন...

৯

ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া শিশুটিকে দত্তক চান হাজারো মানুষ

সিরিয়ার আফরিন শহরের একটি হাসপাতালে ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া শিশুটির চিকিৎসা চলছে
ছবি: এএফপি

ভূমিকম্পবিধ্বস্ত সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া শিশু আয়াকে দত্তক নেওয়ার জন্য হাজারো মানুষ আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ তার দায়িত্ব নিতে চাইছেন। বিস্তারিত পড়ুন...

১০

কেরালায় রূপান্তরকামী যুগলের কোলজুড়ে এল সন্তান

গর্ভধারণে সময়ে এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শোরাগোল ফেলে দেন জিয়া পাভাল (ওপরে) ও জাহাদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বসবাস করেন জিয়া পাভাল ও জাহাদ। গর্ভধারণ এবং সেই ছবি প্রকাশের পর বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন রূপান্তরকামী এই যুগল। এবার তাঁদের ঘর আলো করে এসেছে ফুটফুটে সন্তান। বিস্তারিত পড়ুন...