শুভ সকাল। আজ বুধবার, পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটির দিন। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ–সংক্রান্ত খবরগুলো ছিল গতকাল সবচেয়ে আলোচিত। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।
সন্ধ্যা ছয়টা। ঘটনাস্থল ঘিরে শত শত উৎসুক জনতা। বিস্ফোরণে বিধ্বস্ত দুটি বহুতল ভবনের নিচের দিকটা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভবনের নিচতলার কলাপসিবল গেট বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে আছে। তার সঙ্গে রয়েছে বিধ্বস্ত একাধিক মোটরসাইকেল, রিকশা-ভ্যান। ভবনের কাচ, ইট, বালুসহ নানা কিছু ছড়িয়ে–ছিটিয়ে ছিল সড়কে। বিস্তারিত পড়ুন...
রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে ভবনে মঙ্গলবার বিকেলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। বিস্ফোরণের কারণ জানা যায়নি। পুলিশ বলছে, নাশকতা নাকি দুর্ঘটনা, তা তদন্তে জানা যাবে। আর রাজউক বলছে, জমে থাকা গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিস্তারিত পড়ুন...
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ ট্রান্সমিটার এলাকার পাটোয়ারী স্টোর। মুদিদোকান হলেও পাটোয়ারী স্টোরে মেলে সবজি, মাছ, মাংসসহ ফলমূল। তবে অন্য সব দোকানের চেয়ে পাটোয়ারী স্টোরের পার্থক্যটা ক্রেতাদের কেনাকাটায়। বিস্তারিত পড়ুন...
ইউক্রেনের এক যুদ্ধবন্দী সেনাকে হত্যা করেছেন রাশিয়ার সেনারা। নিরস্ত্র ওই ইউক্রেনীয় সেনাকে হত্যার একটি ভিডিও চিত্র অনলাইনে ছড়িয়ে পড়েছে। ওই সেনার নাম টিমোফি মাইকোলাইয়োভিচ শাদুরা। তাঁকে হত্যার বদলা নেওয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিস্তারিত পড়ুন...
আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক থেকেই তাঁকে ‘স্পেশাল ওয়ান’ হিসেবে বিবেচনা করা হয়েছে। না, জোসে মরিনিওর তকমাটা তাঁকে দিয়ে দেওয়া হয়নি, আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসি কতটা গুরুত্বপূর্ণ, সেটা বোঝানো হয়েছে। বিস্তারিত পড়ুন...