সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন

এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠান। ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা
ছবি: আসিফ হাওলাদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জনমত জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) নামের একটি সংস্থা। সাড়ে ৪১ হাজার মানুষের মতামতের ভিত্তিতে প্রকাশিত এ জরিপ বলছে, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৪৬টি। বিস্তারিত পড়ুন...

নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসির (আইআইএলডি) জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
ছবি: প্রথম আলো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন জোট ৪৪ দশমিক ১ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১টি রাজনৈতিক দলের নির্বাচনী জোটের ঝুলিতে যেতে পারে ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) নামের একটি প্রতিষ্ঠানের করা জনমত জরিপে এমনটা বলা হয়েছে। বিস্তারিত পড়ুন...

শিক্ষা আইন: তাড়াহুড়োর আইন, নাকি আরেকটি সুযোগ হারানো?

বাংলাদেশে একটি সমন্বিত শিক্ষা আইনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে দেড় দশকের বেশি সময় ধরে। জাতীয় শিক্ষানীতি ২০১০-এ যে দৃষ্টিভঙ্গি ও দিকনির্দেশনা দেওয়া হয়েছিল, তার আলোকে ২০১১ সাল থেকেই শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। এরপর একাধিকবার খসড়া তৈরি হয়েছে, মন্ত্রিপরিষদে গেছে, আবার অদৃশ্য নানা কারণে ফিরে এসেছে। এত দীর্ঘ সময়েও আইনটি পাস না হওয়ার পেছনে প্রশাসনিক জটিলতার পাশাপাশি রাজনৈতিক দ্বিধা ও কিছু বিতর্কিত বিষয়ের ভূমিকা ছিল বলেই মনে হয়। বিস্তারিত পড়ুন...

তিন শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, গণমাধ্যমের খবর

রোববার রাতে লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার (বাঁ থেকে প্রথম) সঙ্গে বৈঠক করে পিসিবি ও বিসিবি
পিসিবি

পাকিস্তান সরকার টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেওয়ার পর নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশটিকে বয়কট থেকে সরিয়ে আনতে পাকিস্তানে ছুটে গেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলামের সঙ্গেও কথা বলেছেন ইমরান। বিস্তারিত পড়ুন...

এপস্টিনকে গ্রেপ্তারের পরও বান্ধবী গিলেন সুইস ব্যাংক ইউবিএসে বিপুল অর্থের লেনদেন করেন

মার্কিন বিচার বিভাগের গত বছর প্রকাশি ছবিতে জেফরি এপস্টিনের সঙ্গে তাঁর বান্ধবী গিলেন ম্যাক্সওয়েল। ১৯ ডিসেম্বর ২০২৫
ছবি: রয়টার্স

গত মাসে মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিপত্র থেকে গিলেনের সঙ্গে ইউবিএসের ব্যাংকিং সম্পর্কের গভীরতা সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। জেফরি এপস্টিনের এই বান্ধবী ২০২০ সালে গ্রেপ্তার হন। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নিপীড়নে এপস্টিনকে সহায়তা করার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। বর্তমানে তিনি ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। বিস্তারিত পড়ুন...