শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। সাম্প্রতিক সময়ে বিদ্যুতের দাম বেড়েছে কয়েক দফা। ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খরচও বেড়েছে। এ নিয়ে প্রথম আলোর বিশেষ প্রতিবেদন আজ সমাদৃত হয়েছে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় প্রতিবেদন দিয়েছে আদালতের নির্দেশে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি। এ নিয়ে আছে প্রতিবেদন। কিশোরগঞ্জের মিঠামইনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আজ প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। সেই সঙ্গে আছে বাণিজ্য, আন্তর্জাতিক, বিনোদন ও ক্রীড়াজগতের নানা খবর। সন্ধ্যার অবসরে পড়ুন আজ প্রকাশিত আলোচিত পাঁচ খবর।
অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রের বিল টাকায় পরিশোধ করা হয়। কিন্তু চুক্তি ডলারে করায় বিল হিসাব করা হয় ডলারের চলতি বিনিময় হার ধরে। এক বছর আগে ১ ডলার সমান ৮৫ টাকা ধরে বিল দিত পিডিবি। এখন সেই ডলার ১০৫ টাকা দরে বিল দিতে হচ্ছে। বিস্তারিত পড়ুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে হলের প্রভোস্ট শামসুল আলম, হাউস টিউটর মৌমিতা আক্তার, ইশরাত জাহানসহ কয়েকজনের দায়িত্বে চরম অবহেলা পেয়েছে আদালতের নির্দেশে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি। বিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জের মিঠামইনের গ্রামের বাড়িতে আজ মঙ্গলবার অতিথি হয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওরের মিঠাপানির ২৩ জাতের মাছ আর অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে তাঁকে আপ্যায়ন করা হবে। বিস্তারিত পড়ুন
বেশির ভাগ বিশ্লেষক মনে করেন, এখন ইউক্রেনীয় বাহিনীকে সহায়তা করছেন এক হাজার থেকে তিন হাজারের মতো বিদেশি সেনা। এর বাইরেও নানা ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন কয়েক শ স্বেচ্ছাসেবী। বিস্তারিত পড়ুন
মঞ্চে যাওয়ার আগে বর্ষসেরা পুরস্কার জয়ের জন্য প্রথম অভিনন্দনটা পিএসজির সতীর্থ এমবাপ্পের কাছ থেকেই পেলেন মেসি। হয়তো এমবাপ্পেও ধরেই নিয়েছিলেন, পুরস্কারটা মেসির হাতেই উঠতে যাচ্ছে। হাসিমুখেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন ফরাসি তারকা। বিস্তারিত পড়ুন