সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ জুন, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

টাকা দিয়েও কেন ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বকাপের খেলা দেখতে পারছেন না গ্রাহকেরা

এআই ছবি

এবারের বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে দেখা যাবে কি না—এ নিয়ে অনিশ্চয়তা ছিল বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেও। পরে অবশ্য সে অনিশ্চয়তা কেটে যায়। তিনটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে তিনটি ওটিটি প্ল্যাটফর্মও বিশ্বকাপের সব কটি ম্যাচ দেখাবে বলে ঘোষণা দেয়।

বিস্তারিত পড়ুন...

উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরাই ছিলেন, নাকি অন্য কেউ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অফিশিয়াল থিম সং পরিবেশন করেন শাকিরা ও বার্না বয়
এএফপি

‘ওয়াকা ওয়াকা’ ছিল ২০১০ বিশ্বকাপের জন্য বানানো অফিশিয়াল সং। কিন্তু শাকিরার পরিবেশন করা গানটি এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যে বিশ্বকাপের গান বলতেই এখনো অনেকের মনে প্রথমে ভেসে ওঠে ‘ওয়াকা ওয়াকা’।

বিস্তারিত পড়ুন...

বড় স্বপ্ন, বিশাল বাজেট, বিপুল ছাড়

বড় স্বপ্ন দেখিয়ে ২০ বছর পর ক্ষমতায় এসেছে বিএনপি। মানুষ তাকিয়ে ছিলেন বাজেটের দিকে। সবার স্বপ্নপূরণে বিশাল বাজেটও দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সব পক্ষকে খুশি করতে করের ক্ষেত্রে বিপুল ছাড়ও দিয়েছেন। একই সঙ্গে এই বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয়ও বিরাট।

বিস্তারিত পড়ুন...

পরিচয় থাকার পরও ‘বেওয়ারিশ’ দুলালী, রেখে গেলেন অনেক প্রশ্ন

মানসিক ভারসাম্যহীন দুলালী। তখনো জানা যায়নি তিনি শামীমা নাসরিন জাহান
ছবি: মুছা করিমের সৌজন্যে

মা জানতেন না, তাঁর হারিয়ে যাওয়া মেয়ে রাজধানীর কোনো এক ফুটপাতে মৃত্যুর সঙ্গে লড়ছে। ভাই জানতেন না, শেষবিদায়ের আগেই বোনকে বেওয়ারিশ হিসেবে কবর দেওয়া হবে। আর যে নারী নাম ভুলে গিয়ে নিজেকে ‘দুলালী’ বলতেন, তিনি হয়তো জানতেন না—তাঁর চিকিৎসার জন্য এক যুবক এক এক করে আটটি হাসপাতাল ঘুরেছেন, প্ল্যাকার্ড হাতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত পরিচয় মিললেও বাঁচানো যায়নি দুলালীকে।

বিস্তারিত পড়ুন...

মমতার তৃণমূল কংগ্রেস কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারের পর সংবাদ সম্মেলনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ভাইপো তৃণমূলের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫ মে ২০২৬, কলকাতা
ছবি: এএনআই

‘বাংলায় আমাদের যত অত্যাচার করবেন, দিল্লিতে আপনাদের সমস্যা তত বাড়বে।’ গত ২৪ মে বিজেপিকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিজেপির কাছে ক্ষমতা হারানোর পর এটিই ছিল তাঁর প্রথম প্রকাশ্য বক্তব্য। তৃণমূলের কর্মীরা যখন নির্বাচন-পরবর্তী সহিংসতার শিকার হচ্ছিলেন, তখন তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত পড়ুন...