বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পাঞ্চল ও হেয়ারকাট পদ্ধতি কী

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।

ছবি: খালেদ সরকার

১. ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)’ কোন দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী?

ক. ইয়েমেন

খ. সিরিয়া

গ. ফিলিপাইন

ঘ. ইথিওপিয়া

উত্তর: ক. ইয়েমেন

২. যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা ICE-এর পূর্ণরূপ কী?

ক. Immigration and Citizen Engagement

খ. Immigration and Customs Enforcement

গ. Internal Center for Enforcement

ঘ. Internal Customs Enforcement

উত্তর: খ. Immigration and Customs Enforcement

৩. বাংলাদেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (NEIR) কার্যক্রম পূর্ণাঙ্গভাবে কবে চালু হয়?

ক. ১৬ ডিসেম্বর ২০২৫

খ. ২৬ ডিসেম্বর ২০২৫

গ. ৩১ ডিসেম্বর ২০২৫

ঘ. ১ জানুয়ারি ২০২৬

উত্তর: ঘ. ১ জানুয়ারি ২০২৬

৪. বাংলাদেশের প্রথম ‘প্রতিরক্ষা শিল্পাঞ্চল’ কোথায় গড়ে তোলা হবে?

ক. গাজীপুর হাইটেক পার্ক

খ. মাতারবাড়ী অর্থনৈতিক অঞ্চল

গ. জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই

ঘ. চট্টগ্রাম ইপিজেড

উত্তর: গ. জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই

আরও পড়ুন

৫. বাংলাদেশের প্রথম সমরাস্ত্র কারখানা (Bangladesh Ordnance Factories) কোথায় অবস্থিত?

ক. চট্টগ্রাম

খ. যশোর

গ. সাভার

ঘ. গাজীপুর

উত্তর: ঘ. গাজীপুর

৬. দেশে বর্তমানে ‘এ’ ক্যাটাগরির জেলার সংখ্যা?

ক. ২২টি

খ. ২৬টি

গ. ২৭টি

ঘ. ২৯টি

উত্তর: গ. ২৭টি (সম্প্রতি সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করা হয়)।

৭. ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়—

ক. ২১ জানুয়ারি ২০২৬

খ. ২৫ জানুয়ারি ২০২৬

গ. ১৪ জানুয়ারি ২০২৬

ঘ. ১৫ জানুয়ারি ২০২৬

উত্তর: খ. ২৫ জানুয়ারি ২০২৬

আরও পড়ুন

৮. WEF প্রকাশিত গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ঝুঁকি—

ক. উচ্চ মূল্যস্ফীতি

খ. ভূ–অর্থনৈতিক সংঘাত

গ. দেশি–বিদেশি ঋণের চাপ

ঘ. অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড

উত্তর: ঘ. অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড

৯. ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২৬ অনুযায়ী, দীর্ঘমেয়াদি জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান—

ক. ৭ম

খ. ৯ম

গ. ১১তম

ঘ. ১৩তম

উত্তর: ঘ. ১৩তম

১০. দেশে বর্তমানে মোট কয়টি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) রয়েছে?

ক. ৭টি

খ. ৮টি

গ. ৯টি

ঘ. ১০টি

উত্তর: গ. ৯টি

১১. ঐতিহাসিক ‘টঙ্ক আন্দোলন’ মূলত বাংলার কোন অঞ্চলের কৃষকদের দ্বারা পরিচালিত হয়েছিল?

ক. ময়মনসিংহ

খ. রংপুর

গ. যশোর

ঘ. চট্টগ্রাম

উত্তর: ক. ময়মনসিংহ

আরও পড়ুন

১২. ঐতিহাসিক টঙ্ক আন্দোলনের নেতৃত্ব দেন—

ক. ইলা মিত্র

খ. কমরেড মণি সিংহ

গ. সূর্য সেন

ঘ. হাজী শরীয়তুল্লাহ

উত্তর: খ. কমরেড মণি সিংহ

১৩. ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক রীতি অনুযায়ী পাওনাদার বা আমানতকারীর প্রাপ্য সুদের একটি অংশ ছেড়ে দেওয়ার পদ্ধতিকে কী বলা হয়?

ক. ডিভিডেন্ড পদ্ধতি

খ. উইন্ডো ড্রেসিং পদ্ধতি

গ. হেয়ারকাট পদ্ধতি

ঘ. ইকুইটি পদ্ধতি

উত্তর: গ. হেয়ারকাট পদ্ধতি

১৪. প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?

ক. বাংলাদেশ

খ. মালদ্বীপ

গ. ভুটান

ঘ. ভারত

উত্তর: ক. বাংলাদেশ

১৫. শীতকালীন অলিম্পিক-২০২৬ কোন দেশে অনুষ্ঠিত হবে?

ক. যুক্তরাষ্ট্র

খ. তুরস্ক

গ. ইতালি

ঘ. চিলি

উত্তর: গ. ইতালি

আরও পড়ুন