মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ৯

বাংলাদেশ সরকারের লোগো

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে রাজস্ব শাখায় ১৬ গ্রেডের পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৯। আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬।

চাকরির বিবরণ–

১. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

২. পদের নাম: ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী

পদসংখ্যা: ৩

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৩. পদের নাম: মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

আরও পড়ুন

৪. পদের নাম: সার্টিফিকেট সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৫. পদের নাম: ট্রেসার

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

বয়সসীমা

১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীগণ https://dcmeherpur.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি

১১২ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)।

আরও পড়ুন

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ২৪ আগস্ট ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র দাখিলের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।

শর্তগুলো

১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

আরও পড়ুন