মোংলা বন্দরে ৩৯ পদে চাকরি, করুন আবেদন
মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীন বিভিন্ন গ্রেডের ৩৯টি পদে নিয়োগে আবেদনের সুযোগ আছে আর দুই দিন। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শেষ হবে ১ ফেব্রুয়ারি।
চাকরির বিবরণ
১. পদের নাম: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (অস্থায়ী রাজস্ব)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার (অস্থায়ী রাজস্ব)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৪. পদের নাম: ফোরম্যান (তড়িৎ)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৫. পদের নাম: সিনিয়ার ডাটা এন্ট্রি অপারেটর (অস্থায়ী রাজস্ব)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
৬. পদের নাম: বেতার মেকানিক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
৭. পদের নাম: ড্রাইভার/ফর্কলিফট অপারেটর
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৮. পদের নাম: ইলেকট্রিশিয়ান গ্রেড-১
পদ সংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৯. পদের নাম: মিটার রিডার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯৩০০-২২,৪৯০ টাকা
১০. পদের নাম: ওয়ারম্যান
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯৩০০-২২,৪৯০ টাকা
১১. পদের নাম: পাওয়ার হাউস ড্রাইভার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯৩০০-২২,৪৯০ টাকা
১২. পদের নাম: কনিষ্ঠ ক্রেনচালক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯৩০০-২২,৪৯০ টাকা
১৩. পদের নাম: টার্নার গ্রেড-২
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯৩০০-২২,৪৯০ টাকা
১৪. পদের নাম: হেলপার (যান্ত্রিক)
পদসংখ্যা: ১৫
বেতন স্কেল: ৮৮০০-২১,৩১০ টাকা
১৫. পদের নাম: হেলপার (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৮৮০০-২১,৩১০ টাকা
১৬. পদের নাম: সাবস্টেশন অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৮২৫০-২০,০১০ টাকা
১৭. পদের নাম: পাওয়ার হাউস অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৮২৫০-২০,০১০ টাকা
বয়সসীমা
১ ডিসেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
প্রার্থীকে www.mpajobsbd.com ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন/রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদন করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা;
৫ নম্বর পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২২ টাকাসহ মোট ১৭২ টাকা;
৬ থেকে ১৩ নম্বর পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২১ টাকাসহ মোট ১২১ টাকা;
১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১৯ টাকাসহ মোট ৬৯ টাকা।
* সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীদের নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১৯ টাকাসহ মোট ৬৯ টাকা।
* অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
* আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ৮ জানুয়ারি ২০২৬, সকাল ৯টা।
* অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ সময়: ১ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫টা।