মাদ্রাসা শিক্ষা বোর্ড নেবে ৪৮ জন, নিয়োগ পেতে আবেদনের সুযোগ ২দিন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও এর আঞ্চলিক কার্যালয়গুলোতে ৪৮টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। ১৬ থেকে ২০তম গ্রেডের ছয় ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ-২.০০ বা তদূর্ধ্ব) আলিম/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষর লেখায় যথাক্রমে ন্যূনতম ২০ ও ২৮ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন

২. পদের নাম: বুক বাইন্ডার

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ-২.০০ বা তদূর্ধ্ব) দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের বাঁধাইয়ের কাজে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

৩. পদের নাম: বার্তাবাহক

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

আরও পড়ুন

৪. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)

৫. পদের নাম: মালী

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)

৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা

আরও পড়ুন

৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি

১ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;

২ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি বাবদ ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের শেষ তারিখ

২৮ ফেব্রুয়ারি ২০২৬

আরও পড়ুন

নির্দেশনা ও শর্তগুলো

১. এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।

২. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

৩. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায় https://url-shortener.me/BI07

আরও পড়ুন