বেসরকারি ব্যাংক নেবে ‘রিসার্চ অ্যাসিস্ট্যান্ট’, স্নাতক অথবা স্নাতকোত্তরে আবেদন

ছবি: খালেদ সরকার

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম এই বেসরকারি ব্যাংকটি ‘রিসার্চ অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। ২৬ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কতজনকে নেবে, তা নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন কেউ এ পদে চাকরি পেলে।

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে

আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি জানতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫।

আরও পড়ুন
আরও পড়ুন