বেসরকারি সংস্থায় চাকরি, পদ ৫০
বেসরকারি প্রতিষ্ঠান সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন (সাস)–এ ২ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৫০। আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৬।
যোগদানের পূর্বে সব পদের জন্য ২০,০০০ টাকা (ফেরতযোগ্য) জামানত রাখতে হবে।
চাকরির বিবরণ
১. পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক/সমমান। পিকেএসএফের সহযোগী সংস্থায় কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা। এমএস ওয়ার্ড, এক্সেল ও ই-মেইলে দক্ষ হতে হবে।
বয়সসীমা
সর্বোচ্চ ৪০ বছর।
বেতন
শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক বেতন ৩৫,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪০,০০০ টাকা।
২. পদের নাম: মাঠ সংগঠক
পদসংখ্যা: ৪০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এইচএসসি/সমমান। অভিজ্ঞ/অনভিজ্ঞ।
বয়সসীমা
সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন
শিক্ষানবিশকালে (১ মাস) মাসিক বেতন ১৫,০০০ টাকা। পরবর্তী পাঁচ মাস শিক্ষানবিশকালীন মাসিক বেতন ও স্থায়ীকরণের পর ২৫,০০০ টাকা।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘নির্বাহী পরিচালক, সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন (সাস), প্রধান কার্যালয়, সাথী সিনেমা রোড, মধুপুর, টাঙ্গাইল’ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে।
আবেদন ফি
২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
৩০ জুন ২০২৬