বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীতে ৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (এএফএনএস) নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ৭ মার্চ ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: নার্স (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩ দশমিক ৫০–সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)। ওজন ৪৬ কেজি (১০০ পাউন্ড)।
আবেদনে বয়স
৩১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর।
বেতন-ভাতা
সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।

আরও পড়ুন

প্রার্থীর জন্য অযোগ্যতা

১. সেনা/নৌ/বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি প্রশিক্ষণ থেকে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২. যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।
৩. দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

আবেদনের নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি

১০০০ টাকা (Trust Bank t-cash, VISA/Master Card, bkash, Rocket ইত্যাদির মাধ্যমে পরিশোধ করতে হবে)।

আরও পড়ুন

লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র

১৩ মার্চ ২০২৬, সকাল ৯টা (শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস)।

মৌখিক পরীক্ষার তারিখ ও কেন্দ্র

৬ এপ্রিল ২০২৬ থেকে ৩০ এপ্রিল ২০২৬ (ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাস)।

আবেদনের শেষ তারিখ

৭ মার্চ ২০২৬