পুলিশের এএসআই নিয়োগ, বেতন স্কেল ১০২০০, আবেদন শেষ ২৭ মে

প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র) পদে নিয়োগে আবেদনের সুযোগ আর দুই দিন। ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা পূরণ সাপেক্ষে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে ভুল বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন বাতিল গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের স্থায়ী নাগরিক পুরুষ ও নারী প্রার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি-নাতনি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ–৩.৫/সমমান)। এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ–৩.৫/সমমান)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

আরও পড়ুন

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী: উচ্চতা—কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার; বুকের মাপ—স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২১ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার।

নারী প্রার্থী: উচ্চতা—কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার।

আরও পড়ুন

বয়সসীমা

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ২২ বছর।

  • মুক্তিযোদ্ধা, শহীদ **মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বৈবাহিক অবস্থা

অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

বেতন-ভাতা

১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

প্রশিক্ষণকালীন: সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

আবেদনের নিয়ম

প্রথম ধাপ:

http://police.teletalk.com.bd-এ লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন।

দ্বিতীয় ধাপ:

প্রার্থীকে তাঁর User ID ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্স রয়েছে, এমন টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে ২টি এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস (SMS): ASI User ID লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে;

দ্বিতীয় এসএমএস (SMS): ASI YesPIN Number লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের নির্ধারিত ওয়েবসাইট police.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রাথমিক স্ক্রিনিং, শারীরিক সক্ষমতা যাচাই (PET), লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার ধাপ অতিক্রম করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা এক বছরের প্রশিক্ষণ শেষে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পাবেন।

বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে www.police.gov.bd পাওয়া যাবে।

আরও পড়ুন