ভিজিটিং লেকচারার নিয়োগ দেবে বাংলাদেশ মেরিন একাডেমি

মডেল: নুসরাত ও সিফাতছবি: খালেদ সরকার

বাংলাদেশ মেরিন একাডেমিতে দুই ক্যাটাগরির পদে ভিজিটিং লেকচারার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে ডাকযোগে এবং ই–মেইলে। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. নৌ প্রশিক্ষক

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণির ডেক অফিসার (কম্পিটেন্সি সার্টিফিকেট ক্লাস-১ আনলিমিটেড) এবং বিদেশগামী বাণিজ্যিক জাহাজে (ক্যাপ্টেন) হিসেবে কমপক্ষে ছয় মাসের চাকরি।

২. প্রকৌশলী প্রশিক্ষক

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণির মেরিন ইঞ্জিনিয়ার অফিসার (কম্পিটেন্সি সার্টিফিকেট ক্লাস-১ আনলিমিটেড) এবং বিদেশগামী বাণিজ্যিক জাহাজে প্রধান প্রকৌশলী হিসেবে কমপক্ষে ছয় মাসের চাকরি।

আরও পড়ুন

আবেদনের নিয়ম

সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদের কপি ও সম্প্রতি তোলা দুইড কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র ‘কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম’ বরাবর ডাকযোগে ও ই–মেইলে ([email protected]) প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৫ ডিসেম্বর ২০২৫

আরও পড়ুন