শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাজশাহীতে চাকরি
শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনে দুই ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। নিয়োগের ক্ষেত্রে রাজশাহী বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: সেন্টার ইনচার্জ কাম অপারেটর
২. পদের নাম: সহকারী অপারেটর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ন্যূনতম এসএসসি পাস। সংশ্লিষ্ট খাতে ৫ বছরের অভিজ্ঞতা।
যে সব মেশিন অপারেশনে দক্ষ হতে হবে
১. কাটিং অপারেশন: ফোর-কলাম বিম কাটিং প্রেস মেশিন, লেদার স্ট্র্যাপ কাটিং মেশিন, টার্নিং আর্মসহ হাইড্রোলিক সুইং আর্ম কাটিং মেশিন।
২. ফেব্রিকেশন ও ফিটিং অপারেশন: ভাইভিং মেশিন, স্ট্যাম্পিং ও নাম্বারিং মেশিন, হাইড্রোলিক এমবোসিং মেশিন।
৩. ক্লোজিং অপারেশন: হেভি ডিউটি জিগজ্যাগ সেলাই মেশিন, হেভি ডিউটি সিলিন্ডার বেড সেলাই মেশিন।
৪. লাস্টিং ও ফিনিশিং অপারেশন: ইউনিভারসাল সোল বন্ডিং/ সোল প্রেসিং মেশিন, ব্রাশিং মেশিন, হিট সেটিং/হিট অ্যাক্টিভেশন মেশিন।
বেতন–ভাতা
আলোচনা সাপেক্ষে।
কর্মস্থল
রাজশাহী জেলার চারঘাট উপজেলার কালুহাটিতে পাদুকাশিল্পের উন্নয়নে স্থাপিত কমন ফ্যাসিলিটি সেন্টার।
আবেদনের নিয়ম
নির্ধারিত ফরম পূরণ করে কুরিয়ারে আবেদনপত্র প্রেরণ করতে হবে। ফরম ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অথবা সরাসরি হার্ডকপি সংগ্রহ করতে হবে।
আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬-৭), ই-৫/সি-১),
আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।