গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ ক্যাটাগরির পদে চাকরি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ১৬ ও ২০ গ্রেডের ৩ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতি ক্যাটাগরির পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৭ জুন ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: স্টোর সহকারী
পদসংখ্যা: ১
বিভাগ/শাখার নাম: কেন্দ্রীয় স্টোর-১
বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২. পদের নাম: ডিপটিউবওয়েল অপারেটর
পদসংখ্যা: ১
বিভাগ/শাখার নাম: খামার শাখা-১
বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১
বিভাগ/শাখার নাম: সংস্থাপন শাখা-১
বেতন স্কেল
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম
গাকৃবি ওয়েবসাইটে প্রদত্ত নির্ধারিত ফরমে একটি আবেদনপত্র ‘রেজিস্ট্রার, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৬’ বরাবর A4 সাইজের কাগজে দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
আবেদনের নির্ধারিত ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (gau.edu.bd) থেকে ডাউনলোড করা যাবে।
আবেদন ফি
১ ও ২ নম্বর পদের জন্য: ১০০ টাকা
৩ নম্বর পদের জন্য: ৫০ টাকা
** অনগ্রসর নাগরিকদের জন্য সব পদের আবেদন ফি ৫০ টাকা।
** আবেদন ফি সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।