খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদ ১৪

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন অনুষদ ও বিভাগে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৮ মার্চ ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: অধ্যাপক

অনুষদ: অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ

বিভাগ ও পদসংখ্যা: ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট বিভাগ-১

২. পদের নাম: অধ্যাপক

অনুষদ: ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ

বিভাগ ও পদসংখ্যা: ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ-১

আরও পড়ুন

৩. পদের নাম: সহযোগী অধ্যাপক

অনুষদ: কৃষি অনুষদ

বিভাগ ও পদসংখ্যা: জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগ-১

৪. পদের নাম: সহকারী অধ্যাপক

অনুষদ: অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস অ্যান্ড অ্যাগ্রিবিজনেস স্টাডিজ অনুষদ

বিভাগ ও পদসংখ্যা: ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ বিভাগ-১

৫. পদের নাম: প্রভাষক

অনুষদ: অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস অ্যান্ড অ্যাগ্রিবিজনেস স্টাডিজ অনুষদ

বিভাগ ও পদসংখ্যা: অ্যাগ্রিকালচারাল ফাইন্যান্স, কো-অপারেটিভ অ্যান্ড ব্যাংকিং বিভাগ-১

ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ বিভাগ-২

অ্যাগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস বিভাগ-১

আরও পড়ুন

৬. পদের নাম: প্রভাষক

অনুষদ: অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ

বিভাগ ও পদসংখ্যা: ম্যাথমেটিকস অ্যান্ড ফিজিকস বিভাগ-২ (ম্যাথমেটিকস-০১, ফিজিকস-০১)

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ-৩

৭. পদের নাম: প্রভাষক

অনুষদ: ফুড সায়েন্সেস অ্যান্ড সেফটি অনুষদ

বিভাগ ও পদসংখ্যা: কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট বিভাগ-১

বেতন স্কেল

অধ্যাপক: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

সহযোগী অধ্যাপক: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)

সহকারী অধ্যাপক: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

প্রভাষক: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদনের নিয়ম

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড এবং প্রিন্ট করে প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ৩ সেট আবেদনপত্র সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা

রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, (অস্থায়ী অফিস: ৩২৭, যশোর রোড, উত্তর মুজগুয়ি, খালিশপুর, খুলনা-৯০০০), খুলনা

আবেদন ফি

২০০ টাকা (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার)

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন