ইএসডিওতে চাকরির সুযোগ, শুরুতেই ৪৬ হাজার টাকা বেতন

ছবি: সুরাইয়া সরওয়ার

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন’ (ইএসডিও) তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির শাখা পরিচালনায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে ৩০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা শুরুতেই মাসিক ৪৬,০০০ টাকা বেতন পাবেন। প্রার্থীরা অনলাইনে ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার।
পদসংখ্যা: ৩০টি।
চাকরির ধরন: ফুল টাইম (অফিস)।
শিক্ষানবিশকাল: ৬ মাস।
মাসিক বেতন: ৪৬,০০০ টাকা।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে (ইএসডিওর যেকোনো কর্মস্থল)।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

আরও পড়ুন

অভিজ্ঞতা
এমআরএ ও পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠপর্যায়ে ব্রাঞ্চ বা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে শাখা পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া এনজিও সংস্থায় মোট সর্বনিম্ন ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
সর্বোচ্চ ৪০ বছর।
অন্যান্য দক্ষতা
মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার, কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং যেকোনো সফটওয়্যার চালনায় পারদর্শিতা থাকতে হবে। এ ছাড়া মোটরসাইকেল চালনায় সক্ষমতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

আরও পড়ুন

অন্যান্য সুবিধা
বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ), গ্র্যাচুইটি, বিমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফরম্যান্স বোনাস, দূরত্ব ভাতা, মধ্যাহ্নভোজন ভাতা, গৃহঋণ, ব্যক্তিগত অগ্রিম ঋণ এবং মোটরসাইকেল ঋণ সুবিধা প্রদান করা হবে। (যোগ্য নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।

বিশেষ শর্তাবলি
চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জামিনদারের অঙ্গীকারনামা, ১ মাসের বেতনের সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দিতে হবে। এছাড়া সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র এবং যোগদানের সময় মূল সনদপত্র মানবসম্পদ বিভাগে জমা রাখতে হবে। ইএসডিও শিশু ও যুব নির্যাতন, জেন্ডার নির্যাতন, চরমপন্থা, দুর্নীতি, যৌন অপব্যবহার ও হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।

আরও পড়ুন

প্রধান দায়িত্বসমূহ
শাখার কর্মসূচি কার্যক্রম মনিটরিং ও সুপারভিশনের জন্য নিয়মিত মাঠ পরিদর্শন করা। শাখা কর্মীদের দেওয়া সব প্রতিবেদন/রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় ফিডব্যাক প্রদান। সাপ্তাহিক, মাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া। মাঠকর্মীদের মাধ্যমে ঋণ প্রস্তাব গ্রহণ ও সঠিক ঋণ বিতরণ তদারকি করা। আর্থিক নির্দেশিকা অনুযায়ী শাখা অফিসের হিসাব পরিচালনা, নথি সংরক্ষণ এবং স্টোরের মালামাল রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।

আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের ইএসডিও-এর ওয়েবসাইটের ক্যারিয়ার লিংকে রেজিস্ট্রেশন করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬ (বিকেল ৫:০০টা পর্যন্ত)