বিইউপিতে অধ্যাপক থেকে অফিস সহায়ক পদে চাকরি, আবেদন ১২ মার্চের মধ্যে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) তাদের বিভিন্ন অনুষদে স্থায়ী ভিত্তিতে শিক্ষক ও কর্মচারী নিয়োগের ঘোষণা দিয়েছে। অধ্যাপক থেকে অফিস সহায়ক পর্যন্ত মোট ২৭টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা ১২ মার্চ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
১. অধ্যাপক:
মোট ৭ জন অধ্যাপক নিয়োগ দেওয়া হবে—
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস: ১ জন
ম্যানেজমেন্ট: ১ জন
এনভায়রনমেন্টাল সায়েন্স: ১ জন
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি : ২ জন
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ২ জন
২. সহযোগী অধ্যাপক
মোট ৫ জন সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে—
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস: ১ জন
এনভায়রনমেন্টাল সায়েন্স: ১ জন
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি): ২ জন
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ১ জন
৩. সহকারী অধ্যাপক
মোট ২ জন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে—
ফার্মেসি বিভাগ: ২ জন
৪. প্রভাষক
মোট ৭ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে—
ফার্মেসি: ২ জন
মার্কেটিং: ২ জন
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস: ১ জন
ম্যানেজমেন্ট (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট): ১ জন
পরিসংখ্যান: ১ জন
কর্মকর্তা/কর্মচারী নিয়োগ—
প্রশাসনিক ও কারিগরি কাজের জন্য ৬টি পদে ১ জন করে মোট ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো:
সেকশন অফিসার (গ্রেড-৯)
অফিস সহকারী কাম ডাটা প্রসেসর (গ্রেড-১৩)
অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬)
সহকারী ড্রাইভার (গ্রেড-১৬)
ল্যাব অ্যাটেনডেন্ট (গ্রেড-১৮)
অফিস সহায়ক (গ্রেড-২০)
যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া—
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলি বিইউপির ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে হবে।
আবেদনের শেষ সময়—
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ১২ মার্চ ২০২৬।