বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ইন্টার্নশিপ, ভাতা ১০০০০, অফিস ৮টা থেকে ৫টা

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ইন্টার্নশিপে কেউ নির্বাচিত হলে অফিস সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মডেল হয়েছেন সুদীপ্ত, সাবা, লাবিবা, অপূর্ব ও সানজিদাপ্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে আটজন ইন্টার্ন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ নভেম্বর ২০২৬ বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

এ ছাড়া জ্বালানিসংক্রান্ত গবেষণায় অভিজ্ঞ প্রার্থীরা ভূতত্ত্ব, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, রসায়ন, ফলিত রসায়ন, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান, অর্থনীতি, আইন, বাণিজ্য, জনপ্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এসব বিষয়ে অধ্যয়নরত এবং চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট বিষয়ে সর্বশেষ পরীক্ষায় সিজিপিএ ৪-এর স্কেলে কমপক্ষে ৩ দশমিক ২৫ থাকতে হবে। পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

কর্মঘণ্টা

সকাল ৮টা থেকে বিকেল ৫টা।

আবেদনে নিয়ম

আগ্রহী প্রার্থীকে বিপিসির ওয়েবসাইটে প্রদত্ত লিংকে প্রবেশ করে নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুন

মাসিক ভাতা

১০ হাজার টাকা।

আবেদনের শেষ তারিখ

১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

নির্দেশনা ও শর্তগুলো

১. ইন্টার্নশিপ ব্যতীত অন্য কোনো শিক্ষা/প্রশিক্ষণ/চাকরিতে সম্পৃক্ত থাকতে পারবেন না।

২. এই ইন্টার্নশিপ একটি স্বতন্ত্র প্রোগ্রাম, এর সঙ্গে বিপিসির অন্য কোনো প্রশিক্ষণ সরাসরি সম্পৃক্ত নয়।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

আরও পড়ুন