ওয়াটারএইডে ঢাকায় চাকরি, বেতন ৬৩ হাজার

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় পিওডি বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: পিপল অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট (পিওডি) অফিসার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বা এ–সংক্রান্ত বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকলে ভালো। হিউম্যান রিসোর্স (এইচআর) বা পিপল ফাংশনে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকলে ভালো। বাংলাদেশর শ্রম আইন, এইচআর প্রিন্সিপাল ও প্র্যাকটিস সম্পর্ক বিস্তর জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও এইচআর সফটওয়্যার বা প্রোগ্রামের কাজ জানতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (দীর্ঘমেয়াদি)
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬৩ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, গ্র্যাচুইটি, সঙ্গী, সন্তানসহ কর্মীর চিকিৎসাসুবিধা ও মোবাইল বিলের সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ওয়াটারএইডের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৪।

আরও পড়ুন