পরিকল্পনা মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ, মাসে ভাতা ১০০০০

প্রতীকী ছবি: প্রথম আলো

পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ শুরু হতে যাচ্ছে। মোট ১০ জনকে ইন্টার্ন হিসেবে নিয়োগ দেওয়া হবে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রশাসন-৩ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইন্টার্নশিপের মেয়াদ: ৩ মাস

ইন্টার্নের সংখ্যা: ১০

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা: পরিসংখ্যান, গণিত, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। এ ছাড়া যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

আরও পড়ুন

স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সর্বোচ্চ দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। একজন প্রার্থী ইন্টার্নশিপ নীতিমালা অনুযায়ী জীবনে একবারই সরকারি ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

ইন্টার্নশিপের সুবিধা: মাসিক ভাতা ও ইন্টার্ন সনদ প্রদান করা হবে।

ভাতা: মাসিক ১০ হাজার টাকা।

আরও পড়ুন

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে।

পূরণকৃত ফরম সংযুক্ত করে [email protected] ই–মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুন

আবেদনের শেষ তারিখ

১৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা।

আরও পড়ুন