ব্র্যাকে ডেপুটি ম্যানেজার পদে চাকরির সুযোগ

ছবি: ব্র্যাকের ওয়েবসাইট থেকে নেওয়া

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকে নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম (ডিআরএমপি) কর্মসূচির আওতায় এ নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৪ মার্চ ২০২৬।

চাকরির বিবরণ
পদের নাম: ডেপুটি ম্যানেজার, নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস
পদসংখ্যা: ১
কর্মস্থল: প্রধান কার্যালয়
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যাস কমিউনিকেশন, সাংবাদিকতা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইংরেজি বা সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি। ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা। নলেজ ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, অ্যাডভোকেসি ও গ্রাফিক ডিজাইন বা ভিডিও ডকুমেন্টারিতে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন–ভাতা
প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী।

আরও পড়ুন

আবেদনের শেষ তারিখ
৪ মার্চ ২০২৬

আরও পড়ুন