এই বসন্তে সাজতে পারেন নানা ঢঙে, দেখুন ছবিতে

১৪ ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিন। এদিন আবার ভালোবাসা দিবসও। প্রকৃতির পাশাপাশি পোশাকও হয়ে উঠবে বর্ণিল। লাল, হলুদ, সাদা, সবুজের বাইরেও এখন দেখা যায় নানা রং। সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় অনেকেই এবার বের হবেন। কেমন হতে পারে সারা দিনের সাজপোশাক, তা নিয়ে এবারের নকশার আয়োজন।

বসন্তের দিন মানিয়ে যাবে এমন পোশাকমডেল: ফারিহা রহমান পারু, পোশাক: আজুরা বাই শান্তা কবীর, গয়না: হল্লা সাজ: পারসোনা, হাতের বালা: তাশা, স্থান কৃতজ্ঞতা: টিনাস অ্যান্ড আরোহী, ছবি: সুমন ইউসুফ

স্কার্টে সারা দিন

এক হাতে বিডসের মোটা বালা এনেছে বসন্তের আমেজ
পোশাক ও টুপি: নিব্রিতা, সাজ: পারসোনা, হাতের বালা: তাশা

স্ল্যাব কটনের কাপড়ে বানানো স্কার্ট। বেশি ঘের থাকায় এসেছে উৎসবের আমেজ। স্কার্টে আছে ব্লক প্রিন্টের কাজ। ওপরের টপটি বাসন্তীরঙা। কোমরের ওপরে বেল্টের আদলে কড়ির ব্যবহার করা হয়েছে। মাথার টুপিটি আফগান টুপির নকশা থেকে অনুপ্রাণিত।

আরও পড়ুন

লম্বা পোশাকে স্টাইলিশ

পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে কানে থাকুক রিকশা পেইন্টিংয়ের দুল
পোশাক: আজুরা বাই শান্তা কবীর, গয়না: হল্লা

সবুজ রঙের দেশি কাপড়ে তৈরি পোশাকটিতে আছে খড়ির কাজ। ওপরের সিল্কের খাটো কোটিতে ধরা পড়েছে বসন্তের সব রং। এ ধরনের পোশাকের সঙ্গে বসন্তের দিন চুলে লম্বা বেণি বাঁধতে পারেন। ব্যান্ডের আদলে বসিয়ে দিতে পারেন সুতা ও পুঁতির মালা।

আরও পড়ুন

শাড়ি-কোটিতে সাজ

এই সাজের সঙ্গে বসন্তের দিন কানের ইয়ার কাফ বেশি মানাবে
পোশাক: বিবিয়ানা

পাটির আদলে হাতে বোনা শাড়িতে বসন্তের সব রংই আছে। ওপরের জ্যাকেটটি নরম খাদি কাপড়ের তৈরি। গরমে শাড়ির সঙ্গে পরার উপযোগী করে তৈরি করা হয়েছে। টেনে বাঁধা চুলের একদিকে প্যাঁচানো সুতা ও কড়ির মালা।

আরও পড়ুন

সাদা শাড়িতে স্নিগ্ধতা

এই সাজের সঙ্গে খোলা চুলই বেশি মানাবে
পোশাক: যাত্রা, ব্লাউজ: বিবিয়ানা

সাদা মসলিনের শাড়িতে করা হয়েছে অ্যাপ্লিকের নকশা। দেশীয় লোকজ মোটিফের অ্যাপ্লিকের চারপাশে আছে হাতের কাজ। এ ধরনের শাড়ির সঙ্গে উজ্জ্বল রঙের ব্লাউজ বেছে নিতে পারেন। হাতভর্তি বালায় আছে জারদৌসির কাজ। মুখের একদিকে আঁকতে পারেন আলপনা। খোলা চুলে সঙ্গে পরতে পারেন বেণির ব্যান্ড।

আরও পড়ুন