বোর্নমাউথকে গোলে ভাসিয়ে লিগে দ্বিতীয় জয় ডি ব্রুইনাদের

কেভিন ডি ব্রুইনা: গোল করেছেন, করিয়েছেন।প্রিমিয়ার লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা অনুমিতই ছিল। হয় আর্লিং হলান্ড গোল করবেন, নয় তাঁকে আটকাতে গিয়ে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির অন্য খেলোয়াড়দের গোলের সুযোগ করে দেবে। বোর্নমাউথ সেটাই করেছে। হলান্ডকে কড়া মার্কিংয়ে রাখতে গিয়ে সুযোগ করে দিয়েছে ইলকায় গুন্দোয়ান, কেভিন ডি ব্রুইনা ও ফিন ফোডেনদের। ফলাফল ৪-০ গোলে সিটির জয়।

গোলের পর ফিল ফোডেন
প্রিমিয়ার লিগ


ওয়েস্ট হামের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে মৌসুম শুরু করা সিটির মতো টানা দ্বিতীয় জয় পেয়েছে আর্সেনালও। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারানো আর্সেনাল আজ লেস্টার সিটির বিপক্ষে জিতেছে ৪-২ গোলে। গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেছেন শাকা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

প্রিমিয়ার লিগে অভিষেকেই জোড়া গোল করা হলান্ড আজ খুব বেশি সুযোগ পাননি। তবে সিটির হয়ে অসাধারণ খেলেছেন কেভিন ডি ব্রুইনা। নিজে গোল করেছেন, ফিল ফোডেনকে দিয়ে একটা করিয়েছেন। প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ২০ ম্যাচে তিনি একই সঙ্গে গোল করেছেন ও করিয়েছেন। এই সময়ে তাঁর চেয়ে বেশিবার এই কাজটা করেছেন শুধু মো সালাহ (২৪ বার) ও সন হিউয়েন-মিং (২১ বার)। আজ সতীর্থরা ডি ব্রুইনার তৈরি করা সুযোগগুলো নিতে পারলে সিটির জয়ের ব্যবধানটা আরও বড় হতো।

আরও পড়ুন
আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন জেসুস
প্রিমিয়ার লিগ


১৯ মিনিটেই হলান্ডের পাস থেকে পাওয়া বল বোর্নমাউথের জালে পাঠিয়ে সিটি সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান গুন্দোয়ান। ৩১ মিনিটে ডি ব্রুইনার গোলটা আসে ফোডেনের পাস থেকে। সতীর্থর ঋণটা অবশ্য ৬ মিনিট পরেই শোধ করে দেন ডি ব্রুইনা। ফোডেনকে একটা গোল বানিয়ে দেন ৩৭ মিনিটের সময়।
৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া সিটির হয়ে ৭৪ মিনিটে বদলি নামেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। লিগে নিজের প্রথম গোলটা পেয়ে যেতে পারতেন একটু পরেই। তবে তাঁকে গোল করা থেকে আটকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন বোর্নমাউথের ডিফেন্ডার জেফারসন লেরমা।

আরও পড়ুন
আরও পড়ুন