ইতালি উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৩৭ অভিবাসনপ্রত্যাশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার
প্রতীকী ছবি। রয়টার্স

ইতালি উপকূলে নৌকাডুবিতে ৩৭ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার লাম্বেদুসা দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ইতালির মুখপাত্র শায়রা কারদোলেত্তি জানান, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত একটি নবজাতক রয়েছে।

ডুবে যাওয়া নৌকায় ৪৬ অভিবাসনপ্রত্যাশী ছিলেন উল্লেখ করে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএমের মুখপাত্র ফ্লাভিও দি গিয়াকোমো জানান, নৌকাটি তিউনেসিয়া থেকে ইতালিতে আসছিল। অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন ক্যামেরুন, বুরকিনা ফাসো ও আইভরিকোস্টের নাগরিক।

প্রবল বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায় জানিয়ে জাতিসংঘের এই কর্তকর্তা বলেন, ‘উদ্ধার করা কয়েকজনকে লাম্পেদুসায় নেওয়া হয়েছে এবং অন্যদের তিউনেসিয়ায় ফেরত পাঠানো হয়েছে।’

ফ্লাভিও দি গিয়াকোমো জানান, উদ্ধার হওয়া সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে সাতজন নারী ও একটি শিশু রয়েছে।

আরও পড়ুন

আফ্রিকার কয়েকটি দেশ থেকে অনেকেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পা রাখতে চেষ্টা করেন। তবে ঝুঁকিপূর্ণ সাগরপথের এই যাত্রায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

ইউএনএইচসিআরের হিসাবে, গত বছর এক লাখ পাঁচ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছান। এর মধ্যে ৪৬ হাজারই পা রাখেন লাম্পেদুসাতে।

আরও পড়ুন
আরও পড়ুন