অটোচালকের মৃত্যু

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় জুয়েল (২৮) নামে এক অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর ভাই। গতকাল শনিবার সকালে ডেমরার মেন্দিপুরে এ ঘটনা ঘটে। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, সকালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে জুয়েল ও তাঁর ভাই জামাল গুরুতর আহত হন। পথচারীরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে জুয়েলের মৃত্যু হয়। জামাল চিকিৎসাধীন রয়েছেন।