অবস্থান কর্মসূচি

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধসহ বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের আন্দরকিল্লার নগর ভবনের (সিটি করপোরেশনের কার্যালয়) সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে৷ পূর্বঘোষণা অনুযায়ী চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।