আইনজীবী সংবর্ধিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আবিদ আলী চৌধুরী সিলেট সিটি করপোরেশনের দীর্ঘমেয়াদি করদাতা হওয়ায় এবং জ্যেষ্ঠ আইনজীবী স্বপন কুমার দাস ও কর আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ছালেহ উদ্দিন আহমেদ স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে তাঁদের তিনজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নগরের হাউজিং এস্টেট এলাকায় আইনজীবী সমিতির হলরুমে গতকাল দুপুরে এ সংবর্ধনা দেওয়া হয়। সমিতির সভাপতি আবু মোহাম্মদ আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি মৃত্যুঞ্জয় ধর, সাবেক সভাপতি এম ই এম ইকবালুর রহমান প্রমুখ বক্তব্য দেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল ফজল। নিজস্ব প্রতিবেদক, সিলেট