সংক্ষেপ

আটক ছয়

চট্টগ্রামে এক কোটি টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জামসহ ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার নগরের বাকলিয়া থানার নিরাপদ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে র্যাব-৭। আটক করা ব্যক্তিরা হলেন: নিজাম উদ্দিন, জাহেদ, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম, রফিকুল আলম ও পারভেজ। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের সরঞ্জামসহ ছয়জনকে আটক করা হয়।