জয়পুরহাট শিল্পকলা একাডেমীতে গতকাল শুক্রবার প্রথম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। দুই দিনব্যাপী উৎসবে বাংলাদেশসহ সাতটি দেশের শিশুদের রচনা ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্র দেখানো হচ্ছে।
জয়পুরহাট জেলা চিলড্রেনস ফিল্ম সোসাইটির উদ্যোগে বাংলাদেশ চিলড্রেনস ফিল্ম সোসাইটি ও জয়পুরহাট শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এসব চলচ্চিত্র দেখানো হচ্ছে। গতকাল চলচ্চিত্র দেখানোর পর জেলার শিশুদের নিয়ে শিশু চলচ্চিত্র-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এর আগে জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসবের আহ্বায়ক আহমেদ মোশাররফ।