
ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সাবেক প্রধান সহকারী আব্দুল করিম মৃধা (৭৫) গতকাল শনিবার দুপুরে সদরের শোভারাপুর এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ এশা শোভারাপুর খানে খোদা ঈদগাহ্ ময়দানে জানাজা শেষে শহরের আলীপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক তৌহিদ ইসলামের বাবা।