আরও আট দলকে আমন্ত্রণ

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আরও আটটি রাজনৈতিক দলকে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও গণফ্রন্ট ১৬ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবে। ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবে খেলাফত মজলিশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ১৮ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি)।