প্রথম আলোর উদ্যোগে গতকাল শনিবার সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সেনানিবাস বিতরণ কেন্দ্রে ১২৭ জন সংবাদপত্র বিক্রয়-কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রথম আলোর পক্ষে উপস্থিত ছিলেন সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, সহকারী ব্যবস্থাপক ও বিক্রয় নির্বাহী আবদুল্লাহ হেল রাফি, গৌতম কুমার মণ্ডল ও মো. ইউসুফ। অন্যদিকে সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও সুপারভাইজার মোশারফ হোসেন। সংবাদপত্র বিক্রয়কর্মীরা প্রথম আলোর রেইনকোট বিতরণ কাজে খুশি এবং প্রথম আলোকে সব সময় এগিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।