বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনা

আহতদের অর্থ সহায়তা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস দুর্ঘটনায় আহত ৪১ জনের মধ্যে গতকাল সোমবার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

গত ২০ অক্টোবর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রেজুর মোড়ে কেয়া পরিবহন ও অথৈ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত ও কমপক্ষে ৪১ জন আহত হন।

 গুরুদাসপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বড়াইগ্রামের ছয়জন ও গুরুদাসপুরের ৩৫ জনের প্রত্যেকে পাঁচ হাজার টাকা, দুটি কম্বল ও ২০ কেজি চাল দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিয়ুর রহমান প্রমুখ।